ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে এ ১৪৪ ধারা।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগনের জানমালের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা মতে নিষেধজ্ঞা আরোপ করা হলো।

এর মধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও টহল জোরদার করেছে।

এর আগে আজ সকাল থেকে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শুরু হয় সড়ক অবরোধ। স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে এ অবরোধ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, বিভিন্ন পয়েন্টে পোড়া টায়ার ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়েছে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে।

গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। রাত ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

ট্যাগস

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৪:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481