ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় এক লাখ সেনা, পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী দায়িত্বে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখন মাঠে প্রায় ৩০ হাজার সেনা রয়েছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো সেনা থাকবে। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও কোস্টগার্ড সক্রিয়ভাবে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, নির্বাচন নির্ভর করবে জনগণের ওপর।’

লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, পুলিশ তৎপর রয়েছে। ‘কিছু অস্ত্র এখনও বাইরে রয়েছে। চট্টগ্রামের ভৌগোলিক অবকাঠামো পাহাড়, সমুদ্র ও সমতল মিশ্রিত, যা অন্য এলাকায় নেই। এজন্য অভিযান পরিচালনা জটিল। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। ইতোমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।’

পার্শ্ববর্তী দেশের গুজব মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রথমে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা সেই খবরের প্রতিকার করেছেন। পূজা উপলক্ষে তারা আবার গুজব ছড়াতে পারে। আপনারা আগের মতোই ভূমিকা পালন করবেন। এতে জনগণ সত্য সংবাদ পাবে।’

নিষিদ্ধ সংগঠনের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ‘মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু অনেকেই জামিনে বের হয়ে পুনরায় একই কাজ করছে। এরা যেন সহজে জামিন না পায়, সেই ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে সরকার।’

ট্যাগস

জাতীয় নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৬:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481