ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার কোন ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎবসমুখর পরিবেশে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ পরিদর্শন শেষে সকালে নগরীর চাষাড়াস্থ মিশনপাড়া এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলে এবং সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে ৩৩ হাজার শারদীয় দুর্গাপূজা উৎসবের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও জেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ তো রয়েছেই।

এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলে সন্তোষজনক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এসময় উপদেষ্টা বলেন, নারায়ণগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরনের শংকা নাই। এই পূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। সকল মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এবার পূজা উৎসবমুখর হবে। নিরাপত্তার কোন ঘাটতি নাই।

নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময়ই ছিল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবছর সম্প্রীতি আরও ভালো হয়েছে। দেশে এবছর ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি ৭ জন করে ভলেন্টিয়ার নিয়োগ দিবে, আনসার সদস্য থাকবে ৮ জন করে। এছাড়াও পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।

ট্যাগস

আপডেট সময় ০৪:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫