ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি করেছে দলটি।

দলের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে এই দাবিগুলো ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে গণঅধিকার পরিষদের ঘোষিত দাবিগুলো হলো, ঘটনার তদন্তে আজকের মধ্যেই একটি কমিটি গঠন করতে হবে। হামলা ও ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

দাবিগুলো ঘোষণার পর রাশেদ খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি যমুনা ও সচিবালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম

আপডেট সময় ০৭:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫