ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী

‘গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

আজ (২০ আগস্ট) বুধবার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত কমিটির সভা-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নানা ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। কিন্তু নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপি গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং এখনও করছে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইভিএম ব্যবহার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু নতুন করে পিআর পদ্ধতির মাধ্যমে পুরো নির্বাচনী কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে।

তিনি বলেন, জনগণের ওপর নতুন পদ্ধতি চাপিয়ে দেওয়ার অযৌক্তিক। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতি চালু করা সম্ভব নয়। সংবিধান সংশোধন করতে পারে কেবল একটি নির্বাচিত সংসদ। এখনকার সংসদ জনগণের নির্বাচিত নয়।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিন দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান নেতারা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী

আপডেট সময় ০৫:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫