ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত দিয়ে টানা বৃষ্টিতে নারী শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। আটকের পর তাদের থানায় দিয়েছে বিজিবি।

আজ বুধবার (১৩ আগস্ট) ভোরে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামন দল সীমান্ত দিয়ে তাদের পুশইন করেন।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশুসহ মোট ৯ জন রয়েছেন।

বিজিবি জানিয়েছে, বুধবার ভোরে পাটগ্রাম বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৩৮এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি বিএসএফ ক্যাম্প ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবি তাদের আটক করেন।

আটককৃতরা পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন।

আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি নড়াইল জেলায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃতদের জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধনের সত্যতা পেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

আপডেট সময় ১২:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫