ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এই প্রথম ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ সালমান

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান। সোমবার (১১ আগস্ট) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম।

শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি এরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। আয়োজন করে নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আশরাফুন হক চৌধুরী।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বলেন, আগামী নির্বাচনের পর সরকার যেই আসুক, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

সৌদির স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ড. খালিদ মোঘেম আল হারবি অনুষ্ঠানে জানান, ইউনিক গ্রুপের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০০ জন দক্ষ নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুল জনশক্তিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সৌদির স্বাস্থ্যখাতে বড় পরিসরে যুক্ত করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা নার্স তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এ সময় জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও সৌদি আরব সফর করবেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এই প্রথম ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ সালমান

আপডেট সময় ০৪:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫