ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফেব্রুয়ারির নির্বাচনে ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ বাহিনীর ব্যবহারের উদ্দেশ্যে অন্তত ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কিনছে অন্তর্বর্তীকালীন সরকার।

গতকাল শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৪০ হাজার বডিক্যামের ক্রয় প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, এই ডিভাইসগুলো দেশের হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো জানান, অক্টোবরের মধ্যে বডিক্যামগুলো কেনার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে পুলিশ সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসহ এর মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে যথেষ্ট প্রশিক্ষণ নিতে পারেন।

এ বিষয়ে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ করেছে বাংলাদেশ। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও কনস্টেবলরা এগুলো বুকে ধারণ করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদের ক্রয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং হাজারো পুলিশ সদস্যের জন্য সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “যে কোনো মূল্যে দেশের সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য হলো ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।”

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা প্রকাশ করেন। এই অ্যাপটিতে প্রার্থী সম্পর্কিত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর জন্য ইন্টারঅ্যাকটিভ সুবিধাসহ ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অ্যাপটি দ্রুত চালু করতে এবং দেশের ১০ কোটির বেশি ভোটারের জন্য এটি সহজে ব্যবহারযোগ্য করতে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফেব্রুয়ারির নির্বাচনে ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

আপডেট সময় ১১:১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫