ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর ধামইরহাট সীমান্তে ফের ১৪ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ফের শিশুসহ ১৪ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কালুপাড়া সীমান্তবর্তী সাতআনা গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপম চাকমার নেতৃত্বে একটি দল ভোরে নিয়মিত টহলে ছিল। এ সময় সাতআনা গ্রামের একটি আমবাগান থেকে ১৪ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। আটকরা হলেন—

মো. বাদশা মিয়া (২০), মো. ইমরান গাজী (৩৪), নাজমুল হাসান (২৪), বাবু শিকদার (১৭), নুপুর খানম (২২), মুনিয়া খাতুন (১৮), রাবেয়া শেখ (২৮), প্রিয়া শিকদার (২৬), ববিতা সিকদার (৩৫), দুলি বেগম (৪০), শিশু সুমা মোল্লা (৪), রায়হান মোল্লা (৪), মোছা. আশিকা (৪) ও ফাতেমা শেখ (৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে প্রবেশ করেন। চারজন পুরুষ রাজমিস্ত্রি এবং সাতজন নারী বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সম্প্রতি মুম্বাই পুলিশের সিআইডি শাখা তাদের আটক করে। পরে বৃহস্পতিবার বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

শুক্রবার দুপুরে তাদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয় ।

উল্লেখ্য, এর আগে গত ৩১ জুলাই ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত এলাকা দিয়ে ১০ বাংলাদেশিকে দেশে ঠেলে দিয়েছিল বিএসএফ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর ধামইরহাট সীমান্তে ফের ১৪ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

আপডেট সময় ০২:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫