ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

জুলাই যেন দুঃসংবাদের মাস হয়ে উঠেছে: সামিরা মাহি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মাহত সারা দেশ। স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও। ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি জুলাইকে বাংলাদেশের জন্য এক দুঃসংবাদের মাস বলেই মনে করছেন।

সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী শোক প্রকাশ করে ওই মন্তব্য করেছেন।

মাহি লিখেছেন, এই জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে। কখনো আকাশ থেকে ভেঙে পড়ছে বিমান, কখনো নদী গিলছে প্রাণ, আবার কখনো রাস্তায় ঝরছে তরতাজা জীবন!

তিনি লেখেন, ‘একটার পর একটা দুর্ঘটনা যেন আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আতঙ্কের খবর নিয়ে। এভাবেই কি চলবে? আমরা কি আর একটু নিরাপদ জীবন আশা করতে পারি না?’

দেশের মঙ্গল কামনায় সবশেষ অভিনেত্রী লেখেন, ‘আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। আমরা যেন শোক নয়, শান্তির খবর শেয়ার করতে পারি— এই আমাদের প্রার্থনা।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

জুলাই যেন দুঃসংবাদের মাস হয়ে উঠেছে: সামিরা মাহি

আপডেট সময় ০১:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫