ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

আটকরা হলেন, শফিকুল (২৪), রোহান (১৯), নাইম (১৭), আলামিন (১৭), রাসেল (২১) ও আনোয়ার (২২)। তাদের সবার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়।

তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ভারতে ইটভাটায় কাজ করতে যান। কয়েকদিনের ছুটি পেয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে আসছিলেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় ০৪:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫