ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও ২৪ জনকে পুশইন

পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে ৮ শিশুসহ ২৪ জন নারী-পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের পঞ্চগড় সদর থানা ও বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ৬ নারী, ৫ শিশু ও ৬ জন পুরুষসহ মোট ১৭ জনকে রাতের আধারে পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে।

অপরদিকে, প্রায় একই সময়ে সদর উপজেলার শিংরোড সিমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষসহ আরো ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করে বিজিবি।

আটককৃতরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খেজুঁরবাড়িয়া এলাকার বাসিন্দা এবং গত ১০ বছর যাবৎ ভারতের দিল্লিতে ভাঙ্গারীর কাজ করতো বলে জানায়। গত ৬ জুলাই তাদের দিল্লি থেকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। এরপর বুধবার বিমানযোগে নিয়ে এসে গভীর রাতের সুবিধামতো সময়ে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় বিএসএফ।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের প্রকৃত ঠিকানা ও পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী আইনি উদ্যোগ গ্রহণ করা হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বিজিবি ১৭ জন নারী পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও ২৪ জনকে পুশইন

আপডেট সময় ০৪:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫