ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম: প্রধান উপদেষ্টা

পবিত্র আশুরা উপলক্ষে জাতির প্রতি সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার চিরন্তন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি।

তিনি বলেন, ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত ইমাম হোসেন (রা.), তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে।

প্রফেসর ইউনূস বলেন, “পবিত্র আশুরা শুধু কারবালার স্মরণ নয়, এটি ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) এ দিন উপলক্ষে দুটি রোজা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। এই মহিমান্বিত দিনটি আমাদের উচিত নেক আমল, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি সুযোগ হিসেবে গ্রহণ করা।”

তিনি আরও বলেন, “আসুন, পবিত্র আশুরার শিক্ষা হৃদয়ে ধারণ করে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সকলে একযোগে কাজ করি। একইসাথে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও উন্নতির জন্য দোয়া করি।”

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫