ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক

সুন্দরবনের শিপসা নদীর আড়ভাওয়ানি খালে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাকে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য বলছে কোস্ট গার্ড।

সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ।

গ্রেপ্তার মো. সোহেল হোসেন মিঠুর (৩৭) বাড়ি খুলনার দাকোপ উপজেলায়।

লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, সোহেল হোসেন সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর অন্যতম সদস্য। তিনি সুন্দরবনের শিপসা নদীর আড়ভাওয়ানি খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়।

অভিযানে তাকে একটি একনলা বন্দুক, তিনটি গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট খালিদ আরও বলেন, সোহেল দীর্ঘদিন ধরে সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর হয়ে বনের উপর নির্ভরশীল পেশাজীবী জেলে, বাওয়ালী ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায় ও ডাকাতি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাজীবীরা যাতে নির্বিঘ্নে জীবিকা অর্জন করতে পারে তার জন্য উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড সব সময় তৎপর রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক

আপডেট সময় ০৫:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫