ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সৌদি আরবে লরিচাপায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবের তাবুকে লরিচাপায় নোয়াখালীর বেগমগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিহতের পরিবারের সদস্য মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার তাবুক শহরের স্থানীয় একটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সাইফুল ইসলাম (৩৮) বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জুনাহাজী ভূঁইয়া বাড়ির মৃত নুরু পুলিশের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের হাল ধরতে দেড় বছর আগে সৌদি আরব যান সাইফুল। সেখানে তিনি একটি পেট্রোল পাম্পে চাকরি নেন। বুধবার একটি গাড়িতে তেল দেওয়ার সময় আরেকটি লরি এসে তাকে চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাদিরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফয়েজ উল্যাহ ভূঁইয়া তনু বলেন, তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সৌদি আরবে লরিচাপায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৬:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫