ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধর্ষণ মামলায় কারাগারে সংগীতশিল্পী নোবেল

অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা ডেমরা থানার মামলায় গ্রেফতার সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এ দিন নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে ডেমরার সারুলিয়ার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

গত রাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন, নোবেল তাকে অপহরণ ও ধর্ষণ করেছেন। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রয়েছেন।

২০২৩ সালেও একবার গ্রেফতার হয়েছিলেন নোবেল। সেবার প্রতারণার অভিযোগে এক মামলায় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধর্ষণ মামলায় কারাগারে সংগীতশিল্পী নোবেল

আপডেট সময় ০৪:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫