ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য ও যুক্তি-তর্ক গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই যুক্তিতর্ক গ্রহণ শেষ হয়। এর আগে মামলার বাদীসহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয় গত ৮ মে পর্যন্ত। মামলার রায় আগামী ১৭ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক প্রসিকিউটর (এটর্নি জেনারেল মর্যাদার) এহসানুল হক সমাজী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘আদালতে মেডিকেল রিপোর্টসহ সব দালিলিক প্রমাণ হাজির করা হয়েছে। আসামিদের বিপক্ষে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি আদালতের কাছে। আদালত আগামী ১৭ মে মামলার রায় দেবে বলে জানিয়েছেন।’

গত ১ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ৫ মার্চ দিবাগত রাতে শিশুটি ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়। শিশুটির বড় বোনের স্বামী ও শ্বশুর তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন ৮ মার্চ। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

আপডেট সময় ০৫:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫