ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গলা ও হাতের কবজি কাটা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লিটন মিয়া শহরের মেড্ডার বনানী পাড়ার মৃত হোসেন মিয়ার ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, লিটন মিয়া প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে সকালে বের হয়। শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, তার গলা ও হাতের কবজি কাটা ছিল। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এটা পূর্বশত্রুতা নাকি দস্যুতা তা বোঝা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

আপডেট সময় ১২:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫