ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে পড়ে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতারপ্রবাসী মাহবুবের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস

ফরিদগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে পড়ে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতারপ্রবাসী মাহবুবের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481