ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে শাকিব মিয়া (১৮) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ এপ্রিল) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত শাকিব ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সোমবার (৫ এপ্রিল) সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। শাকিব দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট।

নিহতের পরিবার জানায়, গত রাতে গ্রামের কয়েকজন কাজের কথা বলে শাকিবকে সীমান্তে নিয়ে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এতে শাকিব গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নেওয়ার পর সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ দিকে শাকিবের মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। তারা ঘটনার সুষ্ঠ বিচার চেয়েছেন সরকারের কাছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ছামিউল ইসলাম জানান, খবর পেয়েছি শাকিব সীমান্তে চোরাই মোটরসাইকেল আনতে গিয়েছিল। সেখানে বিএসএফ তাকে গুলি করে। নিহতের মরদেহ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আপডেট সময় ০৪:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫