ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার

যশোরের ঝিকরগাছা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ মে) রাত ১১টার দিকে পারবাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বাকি গ্রেপ্তাররা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী, মহিউদ্দিন আলম ওরফে তোতা মেম্বার, বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মাখন ও বেনাপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে থানার আশাপাশে অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় ০১:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫