ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

পৃথক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিতে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সফরে গেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন তিনি।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৫ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নেবেন প্রধান বিচারপতি। এ সিম্পোজিয়ামটি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। এতে অংশ নিতে গত ৬ মার্চ বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানান তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট।

২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে থাকবেন ড. রেফাত আহমেদ। এ ছাড়া ওইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

প্রধান বিচারপতির বিদেশ সফরকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

ট্যাগস

তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

আপডেট সময় ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481