ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার, তার সব করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সেনাপ্রধান বলেন, সব সময় আমরা ধর্ম-বর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। দীর্ঘদিন ধরে আমরা এই সম্প্রীতি নিয়ে বসবাস করছি। একসঙ্গে সবাই বসবাসের জন্য কাজ করছি আমরা।

তিনি বলেন, এ দেশ সবার। সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করতে চাই ৷ পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সব কিছু করতে প্রস্তুত সেনাবাহিনী।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী যা করার, সব করতে প্রস্তুত। আমরা হিংসা-বিদ্বেষ চাই না।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান

আপডেট সময় ১২:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫