ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ : অর্থ উপদেষ্টা

নতুন বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘২৬ মার্চ দেশের অন্যতম শ্রেষ্ঠ দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতি আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এটি বিশেষ এক দিন। তাই স্বাধীনতা দিবস (২৬ মার্চ) এবং ৫ আগস্ট—উভয় দিনই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই দিনগুলো সর্বদা যথাযথ মর্যাদায় পালন করা উচিত।’

অর্থ উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশকে আরও উন্নত, সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ : অর্থ উপদেষ্টা

আপডেট সময় ১২:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫