ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম ঈদের পরপরই চালু হচ্ছে। চলতি মার্চের শেষের দিকে রাজধানীতে চালু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার। এতদিন বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা আবেদন ও প্রসেসিং নয়াদিল্লি থেকে পরিচালিত হলেও এবার সরাসরি ঢাকায় এই সুবিধা চালু হচ্ছে।

সোমবার (২৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এই তথ্য জানান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও প্রত্যাবর্তন সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সিনিয়র সচিব বলেন, “অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার এতদিন বাংলাদেশের বাইরে ছিল। এবার ঢাকায় এই সেন্টার চালু হওয়ায় আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হবে। আশা করা যাচ্ছে, ঈদের পরপরই এটি পুরোপুরি কার্যক্রম শুরু করবে।”

নতুন এই উদ্যোগের ফলে বাংলাদেশি নাগরিকরা এখন থেকে আরও সহজে ও দ্রুত সময়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম

আপডেট সময় ০৪:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫