ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঝিনাইদহে বিষ দিয়ে শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশুকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে সৎ মা হুমায়রা খাতুন বন্যাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। শনিবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে মহেশপুরের শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, গত ১ মার্চ সন্ধ্যায় বোতলে তরল পানীয় এর সাথে বিষ মিশিয়ে শিশু মাহামুদা খাতুনকে খাইয়ে দেয় সৎ মা হুমাইরা খাতুন বন্যা। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটি মারা যায়। পরে শুক্রবার শিশুটির পিতা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমাইরা খাতুন ওরফে বন্যা খাতুনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।

এ ঘটনায় মামলার আসামি ধরতে অভিযান শুরু করে র‌্যাব। এরই প্রেক্ষিতে শনিবার রাতে মহেশপুর উপজেলার চাদপুর গ্রামের শিশুতলা এলাকা থেকে হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে থানা পুলিশ আদালতে পাঠায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঝিনাইদহে বিষ দিয়ে শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

আপডেট সময় ১১:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫