ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন

শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে: ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। বুধবার (০৫ মার্চ) স্কাই নিউজকে দেওয়া সাক্ষাতকারটি দেশের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

তিনি বলেন, ‘বিচার হবে। শুধু তার (হাসিনা) নয়, তার সাথে জড়িত সকল লোক — তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও। ’

ড. ইউনূস আরও জানান, সরকারের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের প্রমাণ রয়েছে, তবে তিনি বর্তমানে বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই তার দেশে ফিরিয়ে আনা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, এটি ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর নির্ভর করে। তিনি আরও বলেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি।

সাক্ষাতকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “যখন আপনি আয়না ঘরগুলো দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে, মানবাধিকার লঙ্ঘন কতটা ভয়ঙ্কর হয়েছে। তিনি উল্লেখ করেন, আয়না ঘরগুলো সেনাবাহিনীর অধীনে রয়েছে এবং তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।

তবে আমাদের পরিকল্পনা রয়েছে, এগুলো জাদুঘরে রুপান্তরিত করার। যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন

শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে: ড. ইউনূস

আপডেট সময় ১০:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫