ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কিশোরীকে তুলে নিয়ে ৩ দিন ধরে একাধিক বার ধর্ষণের অভিযোগর

চট্টগ্রামে ১৩ বছরের এতিম এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার গোলাম আলী নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন মো. হাসনাইন (২১) ও মো. আকবর (২৫)। দুজনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তবে তারা থাকেন চট্টগ্রাম শহরে।

পুলিশ জানায়, ঘটনার শিকার কিশোরীটি এতিম। চান্দগাঁও এলাকায় বোনের বাসায় থাকেন। গৃহকর্মীর কাজ করেন। প্রতিবেশি হাসনাইনের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাকে বাসার সামনে থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। তাকে চান্দগাঁওয়ে আকবরের বাসায় আটকে রেখে তিন দিন ধরে একাধিকবার ধর্ষণ করে হাসনাইন।

ছাড়া পেয়ে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ওই কিশোরী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা করেন।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ধর্ষক কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কিশোরীকে তুলে নিয়ে ৩ দিন ধরে একাধিক বার ধর্ষণের অভিযোগর

আপডেট সময় ০৪:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫