ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ করার দাবিতে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা কালিয়াকৈর উপজেলার হাইটেক রেলস্টেশনের সামনের রেললাইনে অবস্থান নিয়ে এ অবরোধ শুরু করেন। যা এখনও চলমান।

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে এ নাম পছন্দ হয়নি। সে কারণে এখন দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যাল রাখতে হবে। তারা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছেন। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, আরও দুদিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। সেসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেন।
তারই ধারাবাহিকতায় আজ সকালে তারা প্রথমে প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করেন। পরে হাইটেক রেল স্টেশনের সামনের রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

আপডেট সময় ০১:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫