ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি ; টাঙ্গাইলে ৪ জনকে গ্রেফতার

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার তিনদিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকবড়াইগ্রামের মোজাহার আলীর ছেলে ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ১৭।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা-রাজশাহী-চাপাই রোডে রাজশাহীগামী যাত্রীবাহী (ময়মনসিংহ-ব-১১-০০১১) একটি বাসে প্রায় তিন ঘণ্টা নির্যাতন চালিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয় ডাকাতদল। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি করে ডাকাত সদস্যরা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি ; টাঙ্গাইলে ৪ জনকে গ্রেফতার

আপডেট সময় ০১:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫