ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আমরা কোনো চক্রান্তের কাছে মাথানত করবো না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা কোনো চক্রান্তের কাছে মাথানত করবো না। শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলে।

ছাত্রদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আজকে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন গত ১৫ বছর আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। রাজনীতিকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা (আওয়ামী লীগ) কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। দেশের সবকিছু ধ্বংস করে দেয়। আজকে তোমাদের আন্দোলন একই সঙ্গে জনগণের আন্দোলন সব মিলিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। ফ্যাসিবাদকে যখন বিতাড়িত করতে সক্ষম হয়েছি, তখন আমাদের সামনে একটি সম্ভাবনার দ্বার এসে উপস্থিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য।

বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রের ঐক্য। ছাত্রদের উদ্দেশে একটি কথা বলতে চাই, সবার আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। তিনি বলেন, এ দেশকে দুর্নীতি মুক্ত করতে চাইবো, আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাইবো। মানুষের অধিকারকে রক্ষা করতে চাইবো। সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা রাখবো।

এ বিষয়গুলো সামনে রেখে আমাদের এগুতে হবে। মির্জা ফখরুল বলেন, যারা যুদ্ধ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যদিয়ে, তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। তারা বৈষম্যবিহীন রাষ্ট্র চেয়েছিলেন। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে। দুর্নীতি হয়েছে। আজকে আমাদের বৈষম্য ও দুর্নীতিকে দূর করে জনগণের একটা সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি। পার্লামেন্ট করতে পারি। জনগণ যেন ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আমরা কোনো চক্রান্তের কাছে মাথানত করবো না: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫