ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন

ইসকনের মন্দির ভাঙচুরের ঘটনায় তিন ছাত্রলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত, তার ভাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত এবং পৌর ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সানজিদ।এর আগে শুক্রবার রাণীবাজার হলুদপট্টিতে ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ নামে ইসকন পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার (৩০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী ও জেলা প্রশাসক ফৌজিয়া খান ভৈরবে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শাহিন বিষয়টিনিশ্চিত করে বলেন, ভিডিও ফুটেজ ও কিছু বিষয় বিবেচনায় রেখে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সদস্য অভিযোগকারী প্রণয় কর্মকার বলেন, ১০ বছর ধরে নরসিংদী ইসকন মন্দির থেকে ভৈরবের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘটি পরিচালনা করা হয়। আমরা সপ্তাহে একদিন (রোববার) এখানে কীর্তন ও গীতা পাঠ করি। আমাদের সংঘটি বন্ধ ছিল। কে বা কারা এসে ভাঙচুর করেছে আমরা জানি না। অপরাধীদের আইনের আওতায় আনতে থানায় অভিযোগ দায়ের করেছি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ

ইসকনের মন্দির ভাঙচুরের ঘটনায় তিন ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০১:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪