ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর যুবদল নেতার হামলা

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা অনিক সরকারের ওপর হামলার অভিযোগ উঠেছে পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার কর্মীর বিরুদ্ধে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে শহরের বঙ্গজল রাজবাড়ির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা অনিক সরকার ওপর মোটরসাইকেলে আসা দুইজন ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এ সময় অনিক সরকারকে কাঠের টুকরা দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়। অনিকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।ভুক্তভোগী অনিক সরকার বলেন, আওয়ামী লীগ বিরোধী অবস্থান কর্মসূচি পালনের পর বাড়িতে খাওয়া দাওয়া শেষে রাজবাড়ির সামনে আসি।

এ সময় যুবদল নেতা শিপলু ও মনি মোটরসাইকেলে এসে কোনো কথা না বলে মারধর শুরু করে। আমার প্রতি যদি তার ক্ষোভ থাকতো তাহলে আগেও কিছু বলতে পারতো। আমার মনে হয় তৃতীয় পক্ষের কেউ তাকে দিয়ে এই কাজ করিয়েছে।এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর যুবদল নেতার হামলা

আপডেট সময় ০৪:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪