ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরিশালে চাঁদাবাজি মামলায় আহ্বায়কসহ ৪ বিএনপির নেতা গ্রেপ্তার

চাঁদাবাজি মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গৌরনদীর টরকি বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল শিকদার ওরফে মিঠু শিকদারের করা চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু, ফরহাদ শরীফ ও এস এম সজীব শরীফ।বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুছ মিয়া বলেন, ‘গৌরনদীর টরকি বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল শিকদার ওরফে মিঠু শিকদার গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছিলেন।ওই মামলায় চারজনকে সেনাবাহিনী আটক করে থানায় হেফাজতে দিয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হবে।বাদি জামিল শিকদার তার মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি টরকী বন্দরের ফ্লাক্সিলোড ব্যবসায়ী। বিবাদীরা তাকে দীর্ঘদিন ধরে ভয়-ভীতি দেখাচ্ছেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাই সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে দেখা করতে হবে।একই সঙ্গে তার কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে বিবাদীরা মারধর করে। এরপর তিনি গৌরনদী থানায় মামলা দায়ের করলে সেনাবাহিনী বিবাদী চারজনকেই আটক করে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরিশালে চাঁদাবাজি মামলায় আহ্বায়কসহ ৪ বিএনপির নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪