ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

কাপুরুষরা পালিয়ে থাকে : ওমর সানি

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি অনেক শিল্পী-কলাকুশলীরাও আত্মগোপনে রয়েছেন। কেউ দেশ ছেড়েছেন। কেউ বা দেশেই রয়েছেন গাঢাকা দিয়ে। আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাস পেরিয়ে গেলেও তাদের দেখা মিলছে না কোথাও।আটকে আছে অনেকের নানা রকম কাজও।

এমন অবস্থায় পালিয়ে থাকা শিল্পীদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় কিছু পরামর্শ দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ হওয়া সেই ভিডিওতে তিনি বলেন, ‘যারা ফিল্ম এবং সংগীতের আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলব এবং যারা সরকার পতনের পর পালিয়ে আছ, লুকিয়ে আছ- তাদের উদ্দেশে। তোমাদের পালিয়ে থাকার তো দরকার নেই।তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছ, এই যা। মার্ডার তো করো নাই, মার্ডার করছ? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছ? জানি না।আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত।কিছু মানুষ গালি দেবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো, দোষগুলো স্বীকার করতে হবে।’চিত্রনায়ক আরো বলেন, পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসে তোমরা বলো যে আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে।যারা কাপুরুষ তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবে!

তিনি বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট, টেকনিশিয়ানস, তোমরা যারা পালিয়ে আছ, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই। প্রকাশ্যে এসে দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ, অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো।নিজের সহকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়ে অভিনেতা আরো বলেন, একটা জিনিস তো সত্য, যে যে লাইনের মানুষ, সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফটকর্নার কাজ করেই। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের ঊর্ধ্বে না। তাই বলি, লুকিয়ে থেকে লাভ নেই।
ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

কাপুরুষরা পালিয়ে থাকে : ওমর সানি

আপডেট সময় ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪