ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি। বুধবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে তিন বছরেরও বেশি মেয়াদে তার ঘটনাবহুল সময়ের কথা স্মরণ করেন মন্টিটস্কি। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে আপডেট করেন, যা আগামী বছর বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। প্ল্যান্টটি প্রাথমিকভাবে রাশিয়ার অর্থায়নে পরিচালিত হয় এবং এর বিশেষজ্ঞরা প্রকল্পটি বাস্তবায়ন করছেন।বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম, রাশিয়ার গম ও সার রফতানি এবং রূপপুর প্লান্টের ঋণ পরিশোধ নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশে গম ও সার সরবরাহকারী হিসেবে রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রূপপুর প্রকল্পের অর্থ প্রদানের সমস্যা সমাধান করবে।বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করব।বৈঠকে আরো উপস্থিত ছিলেন এসডিজিবিষয়ক বিভাগের সিনিয়র সচিব ও প্রধান লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪