ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সিংহামের যুদ্ধে শামিল হচ্ছেন চুলবুল পাণ্ডে!

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম’। অজয় দেবগনের হাত ধরে পরিচালক রোহিত শেঠির এই ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত। ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘সিংহাম’। বক্স অফিসে সাফল্যের পর ২০১৪ সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘সিংহাম রিটার্নস’।দুটিই ছিল বক্স অফিসে সফল।

এরপর ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে কপ ইউনিভার্সকে আরও এগিয়েছেন রোহিত। এবার দশ বছর বাদে মুক্তি পেতে চলেছে ‘সিংহাম এগেইন’। আর সিংহামের নতুন সিক্যুয়েলে থাকছে তারকাদের মেলা।রণবীর সিং, দীপিকা পাড়ুকোন তো রয়েছেনই, থাকছেন অক্ষয় কুমার, কারিনা কাপুরের মতো তারকা। এবার যোগ হতে যাচ্ছে বলিউডের দাবাং সালমন খান! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিকে ঘিরে সেই জল্পনাই শুরু হয়েছে।সম্প্রতি ‘সিংহাম এগেইন’ সিনেমার সঙ্গে জড়িত ঘনিষ্ঠ এক সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছেন, এতে অতি অবশ্যই হাজির হবেন চুলবুল পাণ্ডে ওরফে সালমান খান। কারণ, প্রথমত সালমান নাকি নিজেও বেশ ইচ্ছুক এই কপ ইউনিভার্সে পা রাখতে।এছাড়াও বেশ কয়েক বছর আগে প্রকাশ্যেই রোহিত শেঠির অনুরোধে তিনি কথা দিয়েছিলেন যে বলিউডের এই পুলিশ জগতে ‘চুলবুল’ অবতারে হাজির হবেন তিনি।

এক জনপ্রিয় রিয়্যালিটি শো-এর মঞ্চে দাঁড়িয়ে এই প্রসঙ্গে রোহিতের উদ্দেশ্যে সালমান বলে উঠেছিলেন, ‘আমি যদি একবার কোনও ব্যাপারে কথা দিয়ে ফেলি তাহলে সেটা পূরণ করি!’যদিও সালমান খানের অন্তর্ভূক্তির বিষয়ে এখনো মুখ খুলেননি রোহিত শেঠি কিংবা সালমান খান। তবে ভক্তরা মনে আশার দানা বাঁধতে শুরু করেছেন এই গুঞ্জনে। আর এই গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে বক্স অফিসে সুনামি উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। আজ সিনেমাটির ট্রেলার আসবে।আর সেখানে সালমানকে দেখার অপেক্ষায় ভক্তরাও।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

সিংহামের যুদ্ধে শামিল হচ্ছেন চুলবুল পাণ্ডে!

আপডেট সময় ০৬:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪