ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার অভিনেত্রী মধুমিতা

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার দুর্ঘটনার কবলে পড়েছেন। এক ফেসবুক লাইভে এমনটা নিজেই জানান অভিনেত্রী।আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রোববার কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়ে মধুমিতাকে বহনকারী গাড়িটিকে একটি লড়ি ধাক্কা দেয়।

এ দুর্ঘটনায় তার গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভিনেত্রী।ফেসবুক লাইভে মধুমিতা বলেন, ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়, খুবই ভয়াবহ ঘটনা ঘটে আমার সঙ্গে। আমি ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম। একটা লরি আমার গাড়িতে খুব জোরে এসে ধাক্কা মারে। অনেক বাজে কিছু হতে পারত।

ভগবানের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ রয়েছি।অভিনেত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনার পরেও তিনি পূজা দিয়েছেন মন্দিরে। আর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন, সব সময় সঙ্গে থাকার জন্য।ছোটবেলা থেকেই শিবের ভক্ত মধুমিতা। যখনই সুযোগ পান শিব মন্দিরে পূজা দেন। এর আগে দেওঘরে গিয়ে বৈদ্যনাথ মন্দিরেও পূজা দিতে দেখা গিয়েছিল তাকে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার অভিনেত্রী মধুমিতা

আপডেট সময় ০১:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪