ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

এক যুগ পর যুক্তরাষ্ট্রে একই মঞ্চে আঁখি-মুন্নী

যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার পেনসিলভানিয়ার আপার ডার্বিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া’ আয়োজিত ‘বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২৪’-এ একই মঞ্চে দীর্ঘ এক যুগ পর সংগীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নী। চার হাজারেরও বেশি দর্শকের সামনে তারা দুজন সংগীত পরিবেশন করেন। একই মঞ্চে আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নীকে পেয়ে দর্শকের মধ্যেও ছিল ভীষণ উচ্ছ্বাস।

এদিন মঞ্চে আঁখি আলমগীর পরিবেশন করেন ‘তুমি আমার কত চেনা’, ‘ওরে পিড়িতি বিষের কাঁটা’, ‘ভালো আছি ভালো থেকো’ গানগুলো। অন্যদিকে দিনাত জাহান মুন্নী পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘বকুল ফুল’ ও ‘বন্দে মায়া লাগাইছে’ গানগুলো। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঁখি আলমগীর বলেন, ‘এবার মূলত তিনটি শোতে সংগীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি, ১২-১৩ সেপ্টেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ। যে কটি শোয়ে অংশ নিয়েছি, সবই ছিল ভীষণ পরিপাটি ও চমৎকার।

বিশেষ করে ফেলাডেলফিয়ায় আয়োজনটি ছিল অনেক বড়। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ সংগীতশিল্পী আঁখি আলমগীর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে মূলত তিনটি স্টেজ শোয়ে সংগীত পরিবেশন করতে গিয়েছেন তিনি।অন্যদিকে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণসহ আরও কিছু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।
ট্যাগস

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

এক যুগ পর যুক্তরাষ্ট্রে একই মঞ্চে আঁখি-মুন্নী

আপডেট সময় ১১:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪