ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আন্দোলন নিয়ে আপত্তিকর পোস্ট, সিনেমা থেকে বাদ শিরিন শিলা

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ফেসবুকে তাদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় একটি সিনেমা থেকে বাদ পড়লেন চিত্রনায়িকা শিরিন শিলা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক এ কে এম গোলাম ছারওয়ার।

শিরিন শিলা যে সিনেমাটি থেকে বাদ পড়েছেন, সেটির নাম ‘গবেট’। গত ১২ জুলাই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে নায়ক হিসেবে কায়েস আরজু এবং নায়িকা হিসেবে শিরিন শিলার নাম চূড়ান্ত হয়। কিন্তু শুটিংয়ে নামার আগেই সিনেমাটি থেকে বাদ পড়লেন নায়িকা।

এ ব্যাপারে প্রযোজক এ কে এম গোলাম ছারওয়ার বলেছেন, ‘শিরিন শিলার নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছি। এরপর তাকে নিয়ে ‘গবেট’ সিনেমাটি না করার সিদ্ধান্ত নিয়েছি। পরিচালক দেশের বাইরে। তিনি ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব।

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত ১৮ আগস্ট ফেসবুকে দেওয়া একটি পোস্টে শিরিন শিলা লেখেন, ‘কিসের এতো আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়।’

এই পোস্ট দেওয়ার পর নেটবাসীর তোপের মুখে পড়েন শিরিন শিলা। তার পরিচিতরাও নায়িকার এহেন কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন এবং নিন্দা জানান। বিতর্কের মুখে পরে পোস্টটি মুছে ফেলেন অভিনেত্রী। কিন্তু তাতেও পার পেলেন না। বাদ পড়লেন সিনেমা থেকে।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

আন্দোলন নিয়ে আপত্তিকর পোস্ট, সিনেমা থেকে বাদ শিরিন শিলা

আপডেট সময় ০৭:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪