ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় সড়কের পাশে থেকে যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই-নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকা থেকে মোখলেছুর রহমান (৩৬) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে  পুলিশ।

রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না সড়ক দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
নিহত মোখলেছুর রহমান উপজেলার রামপুর গ্রামের আলাবক্স সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় রোববার ভোর ৫ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে তার কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন। সকালে স্থানীয় লোকজন আঞ্চলিক মহাসড়কের পাশে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখতে পায়। অনেকেরই ধারণা মহাসড়ক দিয়ে যাবার সময় কোন যানবাহন তাকে ধাক্কা দেয়ায় তার মত্যু ঘটেছে। অপর পক্ষ অনেকেরই ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। সংবাদ পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না সড়ক দুর্ঘটনা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি জিডি করা হয়েছে।

ট্যাগস

নওগাঁয় সড়কের পাশে থেকে যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

নওগাঁর আত্রাই-নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকা থেকে মোখলেছুর রহমান (৩৬) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে  পুলিশ।

রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না সড়ক দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
নিহত মোখলেছুর রহমান উপজেলার রামপুর গ্রামের আলাবক্স সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় রোববার ভোর ৫ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে তার কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন। সকালে স্থানীয় লোকজন আঞ্চলিক মহাসড়কের পাশে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখতে পায়। অনেকেরই ধারণা মহাসড়ক দিয়ে যাবার সময় কোন যানবাহন তাকে ধাক্কা দেয়ায় তার মত্যু ঘটেছে। অপর পক্ষ অনেকেরই ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। সংবাদ পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না সড়ক দুর্ঘটনা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি জিডি করা হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481