ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

ইত্যাদি এবার মৌলভীবাজারে

২৯ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তা প্রচারিত হবে। 

বরাবরই দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সব নিদর্শন ও স্থানে ধারণ করা হয় ম্যাগাজিন অনুষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মৌলভীবাজারে। মঞ্চ নির্মাণ করা হয়েছে কমলগঞ্জের কুরমা চা বাগানে। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৫ ডিসেম্বর। এবার গান রয়েছে দুটি। মৌলভীবাজারের সন্তান কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও সিলেটের সন্তান তোসিবা আঞ্চলিক ভাষায় একটি প্রেমের গানে কণ্ঠ দিয়েছেন।

কথা লিখেছেন রামাচরণ, সুর আকাশ মাহমুদ। এ ছাড়া মৌলভীবাজারকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায়, হানিফ সংকেতের সুরে ও মেহেদির সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন পুলক, তানজিনা রুমা, মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম স্মরণ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন মৌলভীবাজারের স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন খাজা সালাউদ্দিন ঝন্টু।

থাকবে কয়েকটি প্রতিবেদন। এর মধ্যে আছে মৌলভীবাজারের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ব্যতিক্রমী পলিথিনের হাটের ওপর রয়েছে আরেকটি জনসচেতনতামূলক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন পর্ব করা হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ‘এন সিউল টাওয়ার’ নিয়ে। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি।
এ ছাড়া নিয়মিত বাকি পর্বসহ থাকবে বেশ কিছু সরস নাট্যাংশ। যথারীতি ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত।

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

ইত্যাদি এবার মৌলভীবাজারে

আপডেট সময় ১২:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩