ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নতুন বছরে আসছে ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় ০১:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 1011

ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘আহারে জীবন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ পূর্ণিমা। ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

এর মাধ্যমে দীর্ঘদিন পর ফেরদৌস-পূর্ণিমা জুটির সিনেমা প্রেক্ষাগৃহে আসছে। নির্মাতা ছটকু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দিয়েছিলাম, বিনা কর্তনে ছাড়পত্র পেলাম। সিনেমাটি মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই জানিয়ে ছটকু আহমেদ বলেন, সময় বুঝে, ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দেবো।

সবাই মিলে সিদ্ধান্ত নেবো কবে মুক্তি দেয়া যায়। আর মুক্তির তাড়াহুড়ো নেই, সার্টিফিকেট পেয়েছি, দেশের অবস্থা ভালো হলে আগামী বছরের শুরুতে মুক্তি দেবো। ‘আহারে জীবন’ সিনেমা দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন ছটকু আহমেদ।

তা ছাড়া এ সিনেমা দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন ফেরদৌস। এতে আরও অভিনয় করেছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী, ওমর সানী, মিশা সওদাগর, মৌমিতা প্রমুখ। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’। করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হয়।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নতুন বছরে আসছে ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’

আপডেট সময় ০১:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩