ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

‘অ্যানিমেল’ সিনেমায় ববির ধর্ষণ দৃশ্য নিয়ে যা বললেন মানসী

রণবীর কাপুর, ববি দেওল, রাশমিকা মান্দানা, তৃপ্তি ডিমরি অভিনীত ‘অ্যানিমেল’ বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র ৭ দিনেই এ সিনেমা বিশ্বব্যাপী ৫০০ কোটির ওপর ব্যবসা করেছে। সিনেমার পুরোটাজুড়েই রয়েছেন রণবীর।

মাত্র ২০ মিনিটে নিজের উপস্থিতি দিয়ে যে রীতিমতো ঝড় তুলেছে তিনি ববি দেওল। পুরো সিনেমায় তিনি নির্বাক। তবে তার কর্মই যেন দর্শকদের মধ্যে তাকে জনপ্রিয় করেছে। পাশাপাশি সমলোচিত হয়েছেন। এ সিনেমায় আব্রারের চরিত্রে দেখা গেছে ববিকে।

উগ্র, নারীবিদ্বেষী, অত্যাচারী একটি চরিত্র। সিনেমায় নিজের তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের দিন প্রকাশ্যেই কামে মত্ত হন তিনি। ধর্ষণ করেন স্ত্রীকে। সিনেমায় অভিনেতার তৃতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মানসী তক্ষক। এ কারণে সমালোচিত হয়েছেন তিনি দর্শকদের একাংশের কাছে। তবে ববিকে এমন ধর্ষণের দৃশ্যে অভিনয়ে পূর্ণ সমর্থন জানাচ্ছেন তার পর্দার স্ত্রী মানসী।

ববির সহ-অভিনেত্রী হিসেবে এমন একটি দৃশ্যে অভিনয়ের অনুভূতি প্রসঙ্গে জানান, এমন একটি ধর্ষণের দৃশ্যের পূর্ণ সমর্থন করেন তিনি। এ প্রসঙ্গে মানসীর ভাষ্য, ‘দেখুন, আমার মনে হয়, নিজের বিয়েতে এমন ঘটনা ঘটবে কেউই এমন আশা করেন না। বিয়ের দৃশ্যের লাইটিং থেকে শুরু করে গান— সব কিছু এত সুন্দর। শৈল্পিক মান দেখুন, গানটা রীতিমতো ভাইরাল।

সব কিছু সুন্দর চলছিল। আচমকাই তাল কাটে। আসলে এটা দর্শকের জন্য বার্তা ছিল, যদি রণবীর এমন হতে পারেন, তা হলে সিনেমার খলনায়ক কেমন হবে ভাবুন! আমি মনে করি, ববি স্যারের চরিত্রটির ভিত্তি স্থাপন করতে অমন একটি দৃশ্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।’ শেষে অবশ্য মানসী আরও বলেন, ‘আমার নিজের বিয়েতে এমন কিছু হোক একেবারেই চাইব না।’

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

‘অ্যানিমেল’ সিনেমায় ববির ধর্ষণ দৃশ্য নিয়ে যা বললেন মানসী

আপডেট সময় ০৫:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩