ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

পুরস্কারের টাকা সহশিল্পীকে দিলেন রওনক হাসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে ১ লাখ টাকা জিতেছেন তিনি।

তবে আরও চমকপ্রদ খবর হলো, কুইজ জিতে পাওয়া সেই টাকার পুরোটাই তিনি চিকিৎসার জন্য সহশিল্পীকে দিয়েছেন।টেলিভিশনের গুণী অভিনেত্রী আফরোজা হোসেন জরায়ু ক্যানসারে আক্রান্ত। ব্যয়বহুল চিকিৎসা খরচ। তাই মানবিকতার পরিচয় দিয়ে রওনক হাসান তার অর্জিত টাকা দিয়ে দিলেন।

রওনক বলেন, ‘গ্রীন টিভি’র ‘১১ নাম্বার গাড়ি’ অনুষ্ঠানের কুইজে জিতে এই টাকা আমাদের প্রিয় সহশিল্পী ক্যানসারে আক্রান্ত আফরোজা আপার হাতে তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। ভারতে চিকিৎসা নিচ্ছেন আফরোজা আপা। সবাই প্রার্থনা করবেন উনার জন্য। আমরা সবাই এক পরিবার।’

রওনকের এই মানবিকতা বেশ প্রশংসা পাচ্ছে। অনেক শিল্পীরাই রওনকের স্ট্যাটাসটি শেয়ার দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছেন।গতবছর জরায়ুমুখের ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নেয়া হয়েছে।

ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছিল আফরোজার পরিবার। বিপদের এই সময় অভিনয়শিল্পী সংঘ পাশে দাঁড়িয়েছে এই অভিনেত্রীর।

ট্যাগস

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

পুরস্কারের টাকা সহশিল্পীকে দিলেন রওনক হাসান

আপডেট সময় ০৪:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩