ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

কুকুরের কামড়ে আহত অভিনেতা জাদু আজাদ

শুটিং সেটে কুকুরের কামড়ে আহত অভিনেতা জাদু আজাদ। বান্দরবানে শুটিং শেষে বর্তমানে ঢাকায় শেষ লটের শুটিং চলছে প্রযোজক ও নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’। সেখানে বেশকিছু পোষা কুকুর নিয়ে সিনেমাটির একটি দৃশ্য ধারনের সময় এ ঘটনা ঘটে।

বর্তমানে জাদু আজাদ চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন। তিনি বলেন, একটা দৃশ্য ছিল হঠাৎ পুলিশের ধাওয়া খেয়ে আমি পালাবো। কিন্তু দুবার শর্ট দেওয়ার পরও হচ্ছিল না। তৃতীয়বার যখন শর্ট দিচ্ছিল তখন একটা কুকুর এসে কামড় দিয়েছে। মনে হয় আমাকে আসামি ভেবে কামড় দিয়েছে। এখন চিকিৎসকের পরার্মশে চিকিৎসা নিচ্ছি।

এমডি ইকবাল সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার কয়েকটি কুকুর নিয়ে সিনেমার শুটিং করা হচ্ছিল। হঠাৎ একটি কুকুর অতর্কিতভাবে আমার বন্ধু আজাদের ওপর হামলা করে এবং তার পেটে কামড় বসিয়ে দেয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন। ‘ডেডবডি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানি, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে। এর আগে এ সিনেমার শুটিংয়ে গিয়ে সাপের কামড় খেয়েছিলেন চিত্রনায়ক ওমর সানী।

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

কুকুরের কামড়ে আহত অভিনেতা জাদু আজাদ

আপডেট সময় ০৫:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩