ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ফেরদৌস

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক ফেরদৌস। আসনগুলো হলো ঢাকা-১০ এবং ঢাকা-১৮।

দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে এ দুই আসন থেকে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করার ব্যাপারে গণমাধ্যমকে ফেরদৌস বলেন, ‘মনোনয়ন ফরম সংগ্রহ করতে সেখানে মানুষের অনেক ভিড় দেখেছি। যেহেতু অনলাইনে উইং খোলা হয়েছে সেজন্য সেখানে না গিয়ে অনলাইন থেকে সংগ্রহ করি।’

তিনি বলেন, সেখানে আমি যাওয়া মানে আরও ভিড় বাড়ানো। আমি মানুষের সেবা করতে চাচ্ছি, সেখানে উল্টো ভোগান্তি বাড়ানোর কোনো মানে হয় না। মনে হয়েছে, আমি না গেলে কিছু মানুষের ভিড় হয়তো কমবে। সেই জায়গা থেকে অনলাইনে নিয়েছি, জমাও দিয়েছি। চিত্রনায়ক ফেরদৌস অভিনয়ে বরাবরই আলো ছড়িয়ে এসেছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও তার জনপ্রিয়তা তুঙ্গে। এখন রাজনীতির মাঠেও সরব তিনি।

ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ সিনেমার জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ১৯৯৭ সালে সিনেমাটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায় না সিনেমার মধ্য দিয়ে।

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ফেরদৌস

আপডেট সময় ০৬:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩