ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় প্রাণ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে হত্যা

নওগাঁয় মামুনুর রশিদ ওরফে মামুন   (৪২)নামে প্রাণ কোম্পানির এক বিক্রয় কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে।

সোমবার  রাত ৮ টার দিকে জেলার সদর উপজেলার বক্তারপুর এলাকায় ওই কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যায়  নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পণ্য সরবরাহ শেষে অটোরিক্সা যোগে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন। পথে বক্তারপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা দিতে রাজি না হওয়ায়  সন্ত্রাসীরা মামুনকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে । এক পর্যায়ে মামুনের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গুরুত্বর অবস্থায় সন্ধ্যা   স্থানীয়রা তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা বলছেন, মামুনের শরীরের দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফুঁসফুসে আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পাওয়ার পরই নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের স্বজনরা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস

নওগাঁয় প্রাণ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:০১:২১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481