ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ব্যবসার খরচ কমাতে যে নীতিতে গুরুত্ব

শনিবার চট্টগ্রাম শহরে আয়োজিত এক কর্মশালায় বক্তারা দেশে ব্যবসা-বাণিজ্যের সময় ও খরচ কমিয়ে আনার লক্ষ্যে ‘ন্যাশনাল সিঙ্গল উইন্ডো’ পদ্ধতির দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে তারা জাতীয় লজিস্টিকস নীতিমালা প্রণয়ন এবং অধিকতর অটোমেশনের মাধ্যমে বন্দরে পণ্য খালাসের সময় হ্রাসের আহ্বান জানিয়েছেন।

‘ট্রেড ফ্যাসিলিটিটেশন ফর ইমপ্রুভিং কমপিটিটিভনেস : চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) উক্ত কর্মশালার আয়োজন করে।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মিজ শরিফা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

কর্মশালায় জানানো হয়, দেশের সার্বিক বাণিজ্যিক কর্মকাণ্ডে গতি আনয়নে বাণিজ্য সহজীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাণিজ্য সহজীকরণের জন্য বাণিজ্য সংক্রান্ত নিয়ম, নীতি ও পদ্ধতির আধুনিকীকরণ ও সমন্বয় প্রয়োজন। বাণিজ্য সহজীকরণ ব্যবসা-বাণিজ্যের দক্ষতা ও প্রতিযোগিতা সক্ষমতা অর্জন এবং বাণিজ্য সম্পাদনে সময় ও খরচ কমিয়ে আনতে সহায়তা করে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ব্যবসার খরচ কমাতে যে নীতিতে গুরুত্ব

আপডেট সময় ০২:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩