ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

পরকীয়া প্রেমিককে নিয়ে মেয়েকে খুন করল মা

প্রেমের সম্পর্কে পরিবারের সম্মতি ছিল না। তারপরেও সেই সম্পর্ক থেকে সরে আসতে পারেনি এক কিশোরী। গ্রামেরই এক তরুণের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল। মেয়েকে ওই সম্পর্ক থেকে সরে আসতে বলেছিলেন তার। কিন্তু বার বার নিষেধ করার পরেও মায়ের কথা কানে তোলেনি ওই কিশোরী।

কথা না শোনায় তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডে ওই কিশোরীর অন্য বোনেরাও তার মাকে সঙ্গ দিয়েছে।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার মনঝনপুর থানা এলাকায়। মেয়েকে হত্যায় অভিযুক্ত নারী নাম শিবপতি। অভিযোগ উঠেছে যে, তিনি তার ১৫ বছরের কন্যাকে খুন করে মরদেহ গ্রামেরই একটি কুয়াতে ফেলে দিয়েছিলেন। তারপর পুলিশের কাছে নিজেই কন্যার অপহরণের অভিযোগ দায়ের করেন।

১৪ অক্টোবর থানায় কন্যার নিখোঁজ এবং অপহরণের অভিযোগ দায়ের করেন ওই নারী। তিনি জানান, গত ২ অক্টোবর থেকেই তার মেয়ে নিখোঁজ। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। কিছুদিন পর গ্রামের মানুষ পুলিশকে জানায় কুয়ার মধ্যে একটি মৃতদেহ পাওয়া গেছে। পরে সেটি নিজের মেয়ের বলে শনাক্ত করেন শিবপতি। এরপরেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই নারীই তার মেয়েকে খুন করেছেন। জেরার মুখে তিনি তা স্বীকারও করে নেন। জানান, গ্রামের এক তরুণের সঙ্গে প্রেম করত মেয়ে। বার বার নিষেধ করার পরেও তাদের থামানো যায়নি।

সে কারণেই ধারালো অস্ত্র, লাঠি দিয়ে মেরে এবং কুপিয়ে কিশোরীকে খুন করা হয়। এই কাজে তাকে সহযোগিতা করেছেন তার বাড়ির আরও কয়েকজন। ওই নারী এবং অন্যদের গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে পরিবারের আরও একজনের। তাদের বিরুদ্ধে খুনসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

পরকীয়া প্রেমিককে নিয়ে মেয়েকে খুন করল মা

আপডেট সময় ১১:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩